একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

সোমবারের আবহাওয়া পূর্বাভাস (২৩ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 11k 12k
সোমবারের আবহাওয়া পূর্বাভাস (২৩ ই মার্চ, ২০২৬)
আজ সোমবার (২৩ শে মার্চ, ২০২৬) দুপুর ৩ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কোন কোন জেলার বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া, রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য বিভাগ ও জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
আগামী ২ দিন দেশের উপরে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী ২৪ ঘণ্টায় দেশের নৌ-পথের জন্য কালবৈশাখী ঝড় সংক্রান্ত কোন সতর্কতা নাই।


Related Post