একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের আবহাওয়া পূর্বাভাস (২২ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 228k 12k
রবিবারের আবহাওয়া পূর্বাভাস (২২ ই মার্চ, ২০২৬)
আজ রবিবার (২২ শে মার্চ, ২০২৬) দুপুর ২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি দেশের উত্তর দিকের জেলাগুলোর উপরে। পক্ষান্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্র-বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা রয়েছে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা রয়েছে আজ রাতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে। এই পূর্বাভাস লেখার সময় সিলেট জেলার উপরে বৃষ্টি চলছিল।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে পার্বত্য চট্টগ্রাম ৩ টি জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার উপজেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা রয়েছে দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বগুড়া, সিরাজগজ জেলার উপরে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আগামী ২৪ ঘণ্টায়। তবে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আগামী ২৪ ঘণ্টায়। তবে লালমনিরহাট, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আগামী ২৪ ঘণ্টায়।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আগামী ২৪ ঘণ্টায়।

Related Post