একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৯ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 17k 12k
বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৯ ই মার্চ, ২০২৬)
আজ বৃহস্পতিবার (১৯ ই মার্চ, ২০২৬) দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামী কাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় এবং রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্র-বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা রয়েছে আজ বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে। আজ ব্যাপক শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, খুলনা, নড়াইল, ঝিনাইদহ জেলার উপরে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা রয়েছে আজ রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সন্ধা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। তবে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের উত্তর-পশ্চিম ও দক্ষিন দিকের সকল জেলার উপর দিয়ে বিশেষ করে গোপালগন্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, মানিকগন্জ, মুন্সিগন্জ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে রাত ৮ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ৯ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টার মধ্যে। বিশেষ করে চাঁদপুর, লক্ষিপুর, কুমিল্লা দক্ষিন, ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবাণ, রাঙ্গামাটি, কক্সবাজার জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকলা ৮ টার মধ্যে।
রংপুর বিভাগ: পন্বচগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে শুক্রবার বার সকাল ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা রয়েছে। সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে শুক্রবার বার সকাল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে:
=================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন দিকের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। আজ ব্যাপক শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন দিকের সকল জেলার উপর।
ভারতের আসাম রাজ্যে:
=================
ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে রাত ১০ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্যে:
=================
ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে রাত ১০ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে।

Related Post