একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

বুধবার রাতে কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

Blog Image
Email : 15k 12k

বুধবার রাতে কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ১১ টা বেজে ৩৫ মিনিট) কালবৈশাখি ঝড় খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো, ঢাকা বিভাগের দক্ষিন ও পূর্বদিকের জেলাগুলো এবং কুমিল্লা উত্তর জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড় আজ রাতে দেশের দক্ষিনান্বচলের বেশিবাগ জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 

---> বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রমের সাম্ভব্য সময় রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৪  টা

---> চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের সাম্ভব্য সময় রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৪  টা। 

---> চট্রগ্রাম পারবত্য চট্রগ্রামের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের সাম্ভব্য সময় রাত ২ টার পর থেকে সকাল ৭  টা। 

---> বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।


Related Post