বুধবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৮ ই মার্চ, ২০২৬)
আজ বুধবার (১৮ ই মার্চ, ২০২৬) দুপুর ২ টার পর থেকে আগামী কাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় এবং রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্র-বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগন্জ জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে। সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে আজ রাত ১২ টার মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ১২ টার মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ৩ টার মধ্যে। বিশেষ করে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে আজ রাত ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে আজ সন্ধ ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
রংপুর বিভাগ: আগামী ২৪ ঘণ্টা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা।
রাজশাহী বিভাগ: আগামী ২৪ ঘণ্টা রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা।
খুলনা বিভাগ: আগামী ২৪ ঘণ্টা খুলনা বিভাগের জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা।
ভারতের আসাম রাজ্যে:
=================
ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্যে:
=================
ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে।
বিশেষ অনুরোধ:
=============
আজ রাতে আপনার জেলা/উপজেলা/ইউনিয়নে শিলাবৃষ্টির ছবি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

