মঙ্গলবারের (১৭ ই মার্চ, ২০২৬) আবহাওয়া পূর্বাভাস
আজ মঙ্গলবার ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৯ টা বেজে ৪০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দুপুর ৩ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জালপুর, ও ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও গাজীপুর ছাড়া অন্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।
আজ দুপুর ৩ টার পর থেকে ১২ টার মধ্যে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের মধ্যভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলো এবং খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টা অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।
বিশেষ দ্রষ্টব্য:
=============
আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অপেক্ষাকৃত খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো দেশে। এর পরে আবারও শুক্রবার থেকে দেশব্যাপী কালবৈশাখী ঝড় শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে ২০ ই মার্চ থেকে যা ২৩ শে মার্চ পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। ঈদের দিনেও পুরো দেশের উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে।