একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস

Blog Image
Email : 111k 12k

সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে শক্তিশালি কালবৈশাখি ঝড় প্রবেশ করা শুরু করতে যাচ্ছে রাত ১১ টার মধ্যে। এই ঝড় খুলনা বিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করে বরিশাল বিভাগের জেলাগুলোতে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। 

২য় একটি কালবৈশাখি ঝড় রংপুর বিভাগের দিনাজপুর জেলার উপর দিয়ে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও বগুড়া জেলায় প্রবেশ করতে যাচ্ছে রাত ১১ টার পর থেকে। 

৩য় একটি  কালবৈশাখি ঝড় সিলেট বিভাগের সিনামগন্জ ও সিলেট জেলার উপর দিয়ে সিলেেট বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করতে যাচ্ছে রাত ১১ টার পর থেকে। 



Related Post