একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

রবিবার দিবাগত-রাতের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৫ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 7k 12k
রবিবার দিবাগত-রাতের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৫ ই মার্চ, ২০২৬)
আজ রবিবার দিবাগত রাত ১ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং ঢাকা ও চট্রগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
ময়মনসিংহ বিভাগ: এইপূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত চলছে যা রাত ৩ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে নেত্রকোনা, ও শেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে। আজ রাতে একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এইপূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত চলছে যা আজ প্রায় সরা রাত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে সুনামগন্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে।
রংপুর বিভাগ: এইপূর্বাভাস লেখার সময় পন্বচগড়, নীলফামারী, রংপুর, ললামনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যাএইপূর্বাভাস লেখার সময়। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে পন্বচগড়, নীলফামারী, ললামনিরহাট, ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজিপুর, ও কিশোরগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, উত্তর চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবাণ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।



ভারতের আসাম রাজ্যে:
=================
ভারতের আসাম রাজ্যের করিমগন্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে একাধিকবার।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে:
=================
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, ও কাছার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে একাধিকবার।

বিশেষ অনুরোধ:
=============
আজ রাতে আপনার জেলা/উপজেলা/ইউনিয়নে শিলাবৃষ্টির ছবি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Related Post