একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শনিবার দিবাগত-রাতের কালবৈশাখী ঝড় পূর্বাভাস

Blog Image
Email : 5k 12k
শনিবার দিবাগত-রাতের কালবৈশাখী ঝড় পূর্বাভাস
আজ শনিবার দিবাগত রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ও ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
ময়মনসিংহ বিভাগ: আজ রাতের আবারও শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ২ থেকে ৩ বার। অনেক বড়-বড় শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে।
সিলেট বিভাগ: আজ রাতের আবারও সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ২ থেকে ৩ বার। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে সুনামগন্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে।
রংপুর বিভাগ: ললামনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ভোরের দিকে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার কোন কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।



ভারতের আসাম রাজ্যে:
ভারতের আসাম রাজ্যের করিমগন্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে একাধিকবার।

Related Post