একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বজ্রপাত, বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস: সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত

Blog Image
Email : 97k 12k

বজ্রপাত, বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস: সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত 

আজ শুক্রবার সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। 

এই পূর্বাভাস লেখার সময় বজ্রপাত সহ ঝড় রাজশাহী বিভাগের বগুড়া জেলা এবং রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগন্জ ও পাবনা জেলা; এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগন্জ জেলার কোন-কোন উপজেলা এবং সিলেট বিভাগের সুনামগন্জ ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।  

হুশিয়ার সবাধান কৃষকভাইরা

কৃষক ভাইদের বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে যে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে সকল প্রকার কৃষিকাজ করা থেকে বিরত থাকুন বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত। বজ্রবৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরেও ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকে।  



Related Post