ভোর থেকে সকাল ৮ টার বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
এই পূর্বাভাস লেখার সময় বজ্রপাত সহ ঝড় রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগা ও বগুড়া জেলা এবং রংপুর বিভাগের ঠাকুগাও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করছে। ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগন্জ ও পাবনা জেলা; এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগন্জ জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

