একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আপডেট ৭: নভেম্বর ২৮, ২০২৫

Blog Image
Email : 406k 12k
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আপডেট ৭: নভেম্বর ২৮, ২০২৫
আজ ২৮ শে নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিম উপকূলে মালাক্কা প্রণালীর উপরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় শেনিয়ার শেষ হয়ে গেছে। আজ শুক্রবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকার উত্তর দিকে ঘুর্নিঝড় দিতওয়া (DITWAH) সৃষ্টি হয়েছে যা আগামীকাল শনিবার ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের আঘাত করার আশংকা করা যাচ্ছে। বাংলাদেশের মানুষদের জন্য সু-সংবাদ হলও যে এই ঘুর্নিঝড়ের কোন প্রভাব বাংলাদেশের উপরে পড়ার ৯৯% সম্ভাবনা নাই।



বাংলাদেশের মানুষদের জন্য (বিশেষ করে কৃষকদের জন্য) সু-সংবাদ।
২০২৫ সালের বাংলাদেশের উপকূলে আর কোন ঘুর্নিঝড় আঘাত করার কোন সম্ভাবনা নাই কারণ ডিসেম্বর মাসে বাংলাদেশের সমুদ্র উপকূলের পানির তাপমাত্রা ঘুর্নিঝড় সৃষ্টির প্রতিকূল অবস্থায় থাকে। আজ ২৮ শে নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে ডিসেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বাংলাদেশের কৃষকরা পূর্ণ উদোমে আলু, ভুট্টা, সরিষা, পিয়াজ, রসুন সহ অন্যান্য শাক-সবজি ও ফলস চাষ করা শুরু করে দিতে পারেন।


Related Post