একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের (আগস্ট ৫, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 279k 12k
মঙ্গলবারের (আগস্ট ৫, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ মঙ্গলবার (আগস্ট ৫, ২০২৫) সকাল ৯ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
সিলেট বিভাগ: ইতিমধ্যে বৃষ্টি চলতেছে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে। আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার (সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, খুলনা, নড়াইল, মাগুরা) উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রংপুর বিভাগ: আজ দিনের বেলা রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে (বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ দিনের বেলা ময়মনসিংহ বিভাগের কোন-কোন জেলার উপরে (বিশেষ করে নেত্রকোনা ও ময়মনসিংহ) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে ময়মনিসংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে।

Related Post