দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সোমবার দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র এবং রাডার থেকে প্রাপ্ত বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের স্থলভাগ মুখি (দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্বমুখী) বায়ু এবং প্রশান্ত মহাসাগরের দিক থেকে আগাত (পর্ব দিক থেকে পশ্চিম দিক-গামী) বায়ুর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে বাংলাদেশের ঠিক মধ্যভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলো উপরে। ফলে আজ সোমবার দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনিসংহ
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা,
বরিশাল বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী সমুদ্রে প্রচণ্ড রকমের উত্তাল অবস্থা বিরাজ করতেছে। এই জেলাগুলোর উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

