সোমবারের (জুলাই ২৮, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য
চট্রগ্রাম বিভাগ: আজ সারদিন চট্রগ্রাম বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি।
ঢাকা বিভাগ: ঢাকা শহর সহ ঢাকা বিভাগের সকল জেলা। আজ সারদিন ঢাকা বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলায়।
ঢাকা শহরের উপর দিয়ে আবারও বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: আজ সারদিন ময়মনিসংহ বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে নেত্রকোনা ও ময়মনিসংহ জেলায়।
রংপুর বিভাগ: লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় হালকা মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সারদিন ময়মনিসংহ বিভাগের সকল জেলায় একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়।
খুলনা বিভাগ: মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলায় হালকা মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলা। তবে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

