একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের (২৬ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 334k 12k
শনিবারের (২৬ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ শনিবার সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে যার দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ শনিবার সরাদিন একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোতে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে যার দুপুর ১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ শনিবার সরাদিন থেমে-থেমে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা জেলার উপরে। আজ রাতে চট্রগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের দক্ষিণ দিকের একাধিক জেলায় (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) বৃষ্টি হচ্ছে যার দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের দক্ষিণ দিকের একাধিক জেলায় থেমে-থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোতে (গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগন্জ, নরসিংদী, কিশোরগঞ্জ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের একাধিক জেলার বিভিন্ন উপজোলয় বৃষ্টি হচ্ছে। আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সকল জেলায়।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা জেলার বিভিন্ন উপজোলয় বৃষ্টি হচ্ছে। আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার বিভিন্ন উপজেলায়।
রংপুর বিভাগ: সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যার পর থেকে রবিবার সকাল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।


Related Post