শুক্রবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
রংপুর বিভাগ: রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে ইতিমধ্যেই বৃষ্টি চলতেছে। আজ রাতে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট [সম্ভব্য সময় রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা]
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: সিলেট, ও সুনামগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার ও বান্দরবান জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের (গুড়ি-গুড়ি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে। বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে।
বিশেষ দ্রষ্টব্য:
আজ রাতে রাজশাহী বিভাগে জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

