একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের (২৫ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 304k 12k
শুক্রবারের (২৫ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ শুক্রবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে চট্রগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
চট্রগ্রাম বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাট জেলার উপর দিয়ে এবং রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ৮ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।। রাত ৮ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সন্ধ্যার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।



উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি সুষ্পষ্ট-লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ শুক্রবার।
মৌসুমি লঘুচাপ আপডেট: শুক্রবার (২৫ ই জুলাই, ২০২৫)
✅ লঘুচাপের সর্বশেষ অবস্থা:
মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত বায়ু-প্রবাহ চিত্র ও কৃত্রিম-ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি সুষ্পষ্ট-লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই মৌসুমি সুষ্পষ্ট-লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলের অবস্থান করতেছে আজ শুক্রবার সকাল ১০ টার সময়।
এই মৌসুমি সুষ্পষ্ট-লঘুচাপের কারণে আজ শুক্রবার থেকে শুরু করে কমপক্ষে আগামী ৩ দিন (সোমবার পর্যন্ত) বাংলাদেশের সকল জেলার উপরে পর্যায়ক্রমে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, আজ শুক্রবার খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
🌊 বঙ্গোপসাগরের অবস্থা:
যেহেতু সুষ্পষ্ট-লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলের অবস্থান করতেছে লঘুচাপের ডান দিকের অবস্থিত বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ও এই দুই বিভাগের উপকূলীয় এলাকার সমুদ্র ও নদীর মোহনা এলাকায়। চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর সমুদ্র উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে আজ। ফলে সমুদ্র ও নদীর মোহনাগুলোতে উত্তাল অবস্হা বিরাজ করবে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য নিয়োজিত জেলেদের।


Related Post