একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের (২৪ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 502k 12k
বৃহস্পতিবারের (২৪ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে চট্রগ্রাম, ঢাকা, ময়মনিসংহ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
চট্রগ্রাম বিভাগ: বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দোরবান, চট্রগ্রাম জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকল ৬ টার মধ্যে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ।
রংপুর বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মাধ্বে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বিকেল ৪ টার পর থেকে রাত ৮ কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাট জেলার উপর দিয়ে এবং রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: রাত ১০ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ৮ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ৮ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সন্ধ্যা ৭ টার পর থেকে শুক্রবার সকাল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
খুলনা বিভাগ: রাত ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে রাত ৯ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে। বিশেষ খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার উপরে।

Related Post