হুশিয়ার সাবধান ঢাকা, ময়মনিসংহ ও রাজশাহী বিভাগের কৃষকরা
আজ সকাল ৬ পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলো (টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগন্জ) এবং ময়মনিসংহ বিভাগের সকল জেলা ও রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগন্জ, নাটোর, বগুড়া, রাজশাহী জেলা ও সিলেট বিভাগের সুনামগন্জ ও হবিগন্জ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা প্রায় ১০০%। এই সময়ের মধ্যে খোলা মাঠে কৃষি কাজ করা থেকে বিরত থাকার জন্য সম্পূর্ন রুপে নিষেধ করা যাচ্ছে। এই সময়ের মধ্যে বজ্রপাতের কারণে মৃত্যু ঝুঁকি থাকবে খুবই বেশি।

