একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

তীব্র বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে

Blog Image
Email : 352k 12k

তীব্র বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে

আজ ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে ঢাকা, ময়মনিসংহ, রাজশাহী, ও সিলেট বিভাগের সকল জেলার উপর  দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা প্রায় ১০০%। চট্রগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের যে সকল জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টি চলতেছে তা ভোর ৫ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 

ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে নিম্নক্ত জেলাগুলোর উপর দিয়ে  তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা প্রায় ১০০%। 

ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, শরিয়তপুর, ফরিদপুর, মাদারিপুর, গোপালগন্জ 

সিলেট বিভাগ:  হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার 

ময়মনিসংহ বিভাগ: সকল জেলা

রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগজ, রাজশাহী, নাটোর

খুলনা বিভাগ:  কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর

বরিশাল বিভাগ:  বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি 

চট্রগ্রাম বিভাগ:  কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, ব্রাক্ষণবাড়িয়া  


Related Post