সোমবারের (২১ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: ৮ টি বিভাগের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দিনে একাধিক বার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে। অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: আজ সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপরে আজ একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে [বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টা]
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
রংপুর বিভাগ: কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

