একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের (২০ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: ৮ টি বিভাগের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

Blog Image
Email : 248k 12k
রবিবারের (২০ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: ৮ টি বিভাগের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আজ রবিবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
রংপুর বিভাগ: আজ সারাদিন রংপুর বিভাগের সকল জেলার উপরে একনাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সারাদিন সিলেট বিভাগের সকল জেলার উপরে একনাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ: আজ সারাদিন ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে একনাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সারাদিন রাজশাহী বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর (কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী) উপরে ভিন্ন-ভিন্ন সময়ে ১ থেকে ৩ বার পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: আজ চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্রগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে [বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টা]


Related Post