একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ৩০ মিনিট)

Blog Image
Email : 316k 12k
মঙ্গলবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ৩০ মিনিট)
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় থেমে-থেমে একাধিক বার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা খুবই বেশি:


সিলেট বিভাগ: সকল জেলা। রাত ১ টা বেজে ৩০ মিনিটের সময় বৃষ্টি চলতেছে সুনামগঞ্জ ও সিলেট জেলায়। আজ রাতে প্রায় ২ ঘন্টা পর-পর একটা নতুন ঝড় সুনামগঞ্জ ও সিলেট জেলায় উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রাত ১ টা বেজে ৩০ মিনিটের সময় বৃষ্টি চলতেছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলায়। আজ রাতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, ললামনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে একাধিক বার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ৩ টার সময় বৃষ্টি চলতেছে নেত্রকোনা জেলায়। রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেরপুর, নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার উপরে।


Related Post