মঙ্গলবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
সিলেট বিভাগ: সকল জেলা। রাত ৯ টার সময় বৃষ্টি চলতেছে সুনামগঞ্জ ও সিলেট জেলায়। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: রাত ৯ টার সময় বৃষ্টি চলতেছে নেত্রকোনা জেলায়। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামালপুর, শেরপুর, ও ময়মনিসংহ জেলার উপরে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলায় রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছ.
খুলনা বিভাগ: খুলনা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর। রাত ১১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া জেলায় রাত ১১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ জেলায় রাত ৯ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: ললামনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

