একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বজ্রবৃষ্টির আশংকা ৬ টি বিভাগে আজ সোমবার (১২ মে, ২০২৫)

Blog Image
Email : 267k 12k

বজ্রবৃষ্টির আশংকা ৬ টি বিভাগে আজ সোমবার (১২ মে, ২০২৫) 

বজ্রপাতের সময় ঘরে অবস্হান করুন ও প্রাণে বাঁচুন। আজ সোমবার দেশের ৬ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে  বজ্রবৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকে ৬ টার মধ্যে। গতকাল রবিবার (১১ মে, ২০২৫)  বজ্রপাতের আঘাতে ৭ টি জেলায় ১৫ জন মারা যাওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। আজ ঘরের বাহিরে খোলা মাঠে কাজ করলে বজ্রপাতের কারণে মৃতের সংখ্যাটি আরও বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। বজ্রপাতের আঘাত থেকে প্রানে বাঁচতে চাইলে আজ সোমবার নিম্নলিখিত জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিক মাঠে কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে। 


সিলেট বিভাগ: সকাল জেলা [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে]

ময়মনিসংহ বিভাগ: সকল জেলা [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে]

ঢাকা বিভাগ: উত্তর দিকের সকল জেলা [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে]

রাজশাহী বিভাগ:  রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগন্জ [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে]

রাংপুর বিভাগ: পন্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে]

চট্রগ্রাম বিভাগ:  ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান [যতক্ষন পর্যন্ত আকাশে ঘণ মেঘ থাকবে] 



Related Post