একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রংপুর বিভাগের উপর দিয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা

Blog Image
Email : 394k 12k

রংপুর বিভাগের উপর দিয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা  

আজ ভোর ৪ টার পর থেকেই দিনাজপুর, ঠাকুরগাও ও পন্বচগড় জেলার উপর দিয়ে  রংপুর বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করতে যাচ্ছে ২০২৫ সালের কালবৈশাখী ঝড়ের মৌসুমের অন্যতম শক্তিশালি কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে দিনাজপুর জেলা ভারতীয় সীমান্তবর্তী উপজেলায় বজ্রপাত শুরু হয়ে গেছে। কালবৈশাখী ঝড় অতিক্রমের সময় ঘন্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগের বাতাস, তীব্র-বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে সকাল ১০ টা পর্যন্ত।  

কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ: 

ভোর ৪ টা থেকে ভোর ৬ টা: দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়


ভোর ৫ টা থেকে সকাল ৭ টা: রংপুর, নীলফামারী, লালমনিরহাট

 

সকাল ৭ টা থেকে সকাল ৯ টা:  জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, 


সকাল ৮ টা থেকে সকাল ১০ টা:  জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, গাজিপুর, কিশোরগন্জ, সুনামগন্জ, সিলেট, 


Related Post