একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের আবহাওয়া পূর্বাভাস (১৯ শে এপ্রিল, ২০২৫)

Blog Image
Email : 348k 12k

শনিবারের আবহাওয়া পূর্বাভাস (১৯ শে এপ্রিল, ২০২৫)

আজ শনিবার সকাল ৮ টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এই সকল মেঘ থেকে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ প্রায় সারাদিন বিচ্ছিন্ন ভাবে। অর্থাৎ, বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলায় হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য-চট্টগ্রামের ৩ টি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বজ্রপাত ও বৃষ্টিপাতের মূল অংশটি সকাল ৮ টার সময় কক্সবাজার ও বান্দরবন জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে যা সকাল ১০ টার পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

-----> কক্সবাজার জেলার লবণ চাষিদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল ১১ টা পর্যন্ত লবণের মাঠে যাওয়া থেকে বিরত থাকার জন্য। বজ্রপাতের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে সকাল ১১ টা পর্যন্ত।




ঢাকা বিভাগ: নরসিংদী, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, মানিগন্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু আশংকা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু আশংকা রয়েছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু আশংকা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।

#Bangladesh #thunderstorm #lighting #Chittagong #coxsbazar #Bandorban #Rainfallforecast

Related Post