একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 213k 12k

বৃহস্পতিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বৃহস্পতিবার রাত ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ২ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 

বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে। ফলে সীমান্তবর্তী জেলাগুলোর উপরে প্রথমে বৃষ্টি শুরু হয়ে পরবর্তীতে দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার উপরে।  

রাত ১১ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে দক্ষিন চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবাণ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

রাত ১২ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 


Related Post