একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস: ঢাকা শহর সহ সকল বিভাগে আজও বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে

Blog Image
Email : 79183k 12k

শুক্রবারের (২৩ শে ফেব্রুয়ারি) আবহাওয়া পূর্বাভাস: ঢাকা শহর সহ দেশের সকল বিভাগে আজও বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে


আজ শুক্রবার (২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ৮ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সকল বিভাগের আকাশের উপরে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। বিশেষ করে দেশের মধ্যাঞ্চলের সকল জেলার উপরে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। আজ দিনের বিভিন্ন সময়ে দেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পূর্বাভাস আপডেট তৈরি করার সময় বাংলাদেশ বিমান বাহিনী রাডার থেকে প্রাপ্ত চিত্র (সকাল ৮ টার সময়) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, খাগড়াছড়ি জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃষ্টিপাত উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।

ছবি: বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত সকাল ৮ টা সময়কার রিফলেকটিভিটি চিত্র (যা দেখে মেঘে অস্হিত বৃষ্টির পরিমাণ নির্ণয় করা হয়)।


আজ শুক্রবার সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভব্য সময় নিম্নরূপ:

চট্টগ্রাম বিভাগ: উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপরে দিয়ে সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলার উপর দিয়ে সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল ১০ টার পরে চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে বিশেষ করে ব্রাক্ষমণবাড়িয়া ও কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সকাল সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। আজ রাতেও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে পদ্মা নদীর পশ্চিম পাশে অবস্থিত ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ একাধিকবার সিলেট বিভাগের সকল জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টি শুরু সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: আজ আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার উপরে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

ময়মনসিংহ বিভাগ: সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ ও দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ রংপুর বিভাগের কোন-কোন জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর জেলার উপরে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৮ টার সময়কার মেঘের চিত্র।

 


২৩ থেকে ২৪ শে ফেব্রুয়ারি বাংলাদেশের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা


আজ ২৩ ই ফেব্রুয়ারি শুক্রবার আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশব্যাপী চলমান এই বৃষ্টিপাত আগামীকাল ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজকের পর বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। আগামী ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি বৃষ্টি বন্ধ থাকে আবারও ২৭ ও ২৮ শে ফেব্রুয়ারি দেশব্যাপী বজ্রপাত সহ বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল থেকে প্রাপ্ত নিচের চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (২৪ শে ফেব্রুয়ারি রাত ১২ টার মধ্যে)।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

আজ শুক্রবার সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্কুরা, পুরুলিয়া, মেদনিপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী জেলার উপরে।

বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বিভাগ গুলোর সকল জেলার উপরে বৃষ্টি হবে না; উপরে উল্লেখিত সময়ের মধ্যে উল্লেখিত বিভাগের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে।

Related Post