একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের (২৩ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 260k 12k
বুধবারের (২৩ ই জুলাই, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ বুধবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ ও পশ্চিম দিকের জেলাগুলোর জেলাগুলোর (শরিয়তপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপলাগন্জ, মুন্সিগন্জ) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ৩ টার পূর্বে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। চট্রগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। বিকেল ৬ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। শেরপুর, ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ১০ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: দুপুর ৩ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। বাত ১০ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।



বরিশাল বিভাগ: আজ দুপুর ৩ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে পটুয়াখালী ও ভোলা কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বগুড়া, সিরাজগঞ্জ, ও পাবনা জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: দুপুর ৩ টার পূর্বে খুলনা বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাগুরা, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
রংপুর বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে।






Related Post