একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের (১৭ ই জুলাই) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 308k 12k
বৃহস্পতিবারের (১৭ ই জুলাই) আবহাওয়া পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: গতকাল মধ্য রাতের পর থেকে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের যে বৃষ্টি শুরু হয়েছে তা আজ প্রায় সরাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতেও সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: গতকাল মধ্য রাতের পর থেকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের যে বৃষ্টি শুরু হয়েছে তা আজ প্রায় সরাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতেও ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর (কিশোরগন্জ, গাজিপুর, ঢাকা, নরসিংদী) উপরে গতকাল মধ্য রাতের পর থেকে হালকা থেকে মাঝারি মানের যে বৃষ্টি শুরু হয়েছে তা আজ প্রায় সরাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর (গাইবান্ধা, রংপুর, ললামনিরহাট, কুড়িগ্রাম) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রংপুর বিভাগের উত্তর ও পশ্চিম দিকের জেলাগুলোর (দিনাজপুর, ঠাকুরগাও, পন্বচগড়, নীলফামারী) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। উত্তর ও পশ্চিম দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভানা রয়েছে।


Related Post