একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই জুলাই, ২০২৫)

Blog Image
Email : 327k 12k
মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই জুলাই, ২০২৫)
আজ মঙ্গলবার (১৫ ই জুলাই, ২০২৫) সকাল ১১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে দেশের ৩ টি বিভাগের (খুলনা, রাজশাহী ও রংপুর) সকল জেলার উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বরিশাল, ঢাকা, চট্রগ্রাম ও ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিভাগ ও জেলা ভিত্তিক বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: সারাদিন]
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: সারাদিন]
রংপুর বিভাগ: আজ রংপুর বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের উত্তর ও পশ্চিম দিকের জেলাগুলোর (দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা) উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের পূর্ব ও উত্তর দিকের জেলাগুলোর (পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর) উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবাণ ও কক্সবাজার জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। ঢাকা বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ঢাকা শহরের বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝা-মাঝি মানের। সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার উপরে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে এবং ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১১ টার মধ্যে। আজ মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


Related Post