সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৪ ই জুলাই, ২০২৫)
আজ সোমবার (১৪ ই জুলাই, ২০২৫) সকাল ৮ টার সময় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৯ টা বেজে ২০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: ঢাকা শহর সহ ঢাকা বিভাগের সকল জেলার উপরে একাধিকবার দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। [সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে]
ঢাকা শহরের উপরে সকাল ৮ টার পরেই বৃষ্টি শুরু হয়েছে। আজ প্রায় সারাদিনই ঢাকা শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ ঢাকা শহরের উপরে ২ থেকে ৩ বার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপরে একাধিকবার দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে]
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে একাধিকবার দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে]
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে একাধিকবার দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে]। অপেক্ষাকৃত ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি [সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে বিকেল ৬ টা]
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে [সম্ভব্য সময়: ১০ টার পর থেকে রাত ১০ টার মধ্যে]। অপেক্ষাকৃত ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার উপরে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে]
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে একাধিকবার দিনের বিভিন্ন সময়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার উপরে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে এবং মৌলভীবাজার ও সিলেট জেলার উপরে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

