একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের আবহাওয়া পূর্বাভাস (১২ ই জুলাই, ২০২৫)

Blog Image
Email : 819k 12k

শনিবারের আবহাওয়া পূর্বাভাস (১২ ই জুলাই, ২০২৫)

বাংলাদেশের মানুষদের জন্য সু-সংবাদ রয়েছে বিশেষ করে প্রায় ১ সপ্তাহ ধরে একনাগাড়ে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য।

আজ শনিবার (১২ ই জুলাই, ২০২৫) সকাল ৭ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষ করে বাংলাদেশের অর্ধেকের বেশিভাগ জেলার আকাশ মেঘমুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। আজ দেশের বেশিভাগ জেলার উপরে রৈদ্রজ্জল আব হাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ১০ থেকে ২০ টি জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কিছু সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের কোন-কোন জেলার (মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। আজ ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

বরিশাল: বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। ভারি বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে।

রাজশাহী: আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

খুলনা বিভাগ: আজ খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

চট্রগ্রাম বিভাগ: আজ চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। ভারি বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে।

সিলেট বিভাগ: আজ সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সুনামগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

রংপুর বিভাগ: আজ রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে প্রচণ্ড গরম তাপমাত্রার বিরাজ করার আশংকা করা যাচ্ছে।


Related Post