একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের (জুলাই ১১, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস পূর্বাভাস: দুপুর ৩ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 408k 12k

শুক্রবারের (জুলাই ১১, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস পূর্বাভাস: দুপুর ৩ টা পর্যন্ত প্রযোজ্য

আজ শুক্রবারের (জুলাই ১১, ২০২৫) সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষ করে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে:

ঢাকা বিভাগ: মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, গাজীপুর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

বরিশাল: বিভিন্ন জেলায় ইতিমধ্যে বৃষ্টি চলছে। আজও প্রায় সরাদিন থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের সকল জেলায়।

রাজশাহী: রাজশাহী, চাপাই নবাবগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

খুলনা বিভাগ: আজও প্রায় সরাদিন থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের সকল জেলায়। বিশেষ করে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ, নেত্রকোনা জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।

রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে।



Related Post