বৃহস্পতিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৫০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম উত্তর জেলায় ইতিমধ্যে বৃষ্টি চলছে যার আজ রাতে অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম দক্ষিণ, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
বরিশাল: বেশিভাগ জেলায় ইতিমধ্যে বৃষ্টি চলছে যার আজ রাতে অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট জেলায় ইতিমধ্যে বৃষ্টি চলছে। সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, খুলনা, যশোর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ, নেত্রকোনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাত ২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে। বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলায় ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
রাজশাহী: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম

