মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (৮ জুলাই, ২০২৫): অতি-বৃষ্টি, বন্যা পাহাড়ি ও টিলা ধ্বসের ঝুঁকি
আজ মঙ্গলবার (৮ ই জুলাই, ২০২৫) দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের ৪ টি বিভাগের (খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ঢাকা) সকল জেলার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। গতকাল সোমবার বাংলাদেশের উপকূলীয় এলাকার যে ভারি বৃষ্টি শুরু হয়েছে তার আজ মঙ্গলবারই অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই খুলনা, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ সারাদিনে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি:
চট্রগ্রাম বিভাগ: আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়।
বরিশাল বিভাগ: আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, ও বরিশাল জেলায়।
খুলনা বিভাগ: আজ সকাল থেকেই খুলনা বিভাগের উপকূলীয় এলাকার ৩ টি জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল বুধবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ সকাল থেকেই ঢাকা বিভাগের দক্ষিণ, পূর্ব, ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল বুধবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে কমপক্ষে আগামীকাল বুধবার সকাল ৬ টা পর্যন্ত।
ঢাকা শহরের উপরেও থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলার আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে যে বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে কমপক্ষে আগামীকাল বুধবার সকাল ৬ টা পর্যন্ত। আজ দুপুর ৩ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে যা অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে কমপক্ষে আগামীকাল বুধবার সারাদিন।
ময়মনিসংহ বিভাগ: ময়মনিসংহ বিভাগের ময়মনিসংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে যে বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার সকাল ৬ টা পর্যন্ত। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৬ টার মধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বিশেষ করে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৬ টার মধ্যে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা জেলার উপরে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের আপডেট (মঙ্গলবার, ৮ ই জুলাই, ২০২৫)
আজ মঙ্গলবার (৮ ই জুলাই, ২০২৫) সকাল ১১ টার সময় জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে এবং বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপরে অবস্থান করছে। এই মৌসুমি লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড উত্তাল অবস্থা বিরাজ করছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে উপরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে যার কারণে বঙ্গোপসাগর থেকে জ্বলিয় বাষ্প-বাহী ঘন মেঘ বাংলাদেশের স্থল ভাগে প্রবেশ করছে বরিশাল, খুলনা ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয়ে জেলাগুলোর উপর দিয়ে। এই মৌসুমি লঘুচাপের প্রভাব কমপক্ষে আগামীকাল বুধবার পর্যন্ত বাংলাদেশের ৬ টি বিভাগের (রংপুর ও রাজশাহী বিভাগের উপরে অপেক্ষাকৃত কম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে) বেশিভাগ জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
************ অতি-বৃষ্টি পূর্বাভাস **********
আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বুধবার দুপুর ১২ টার মধ্যে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়।
********** চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড়ি ও টিলা ধ্বসের ঝুঁকি পূর্বাভাস ********
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপরে আজ মঙ্গলবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। একটানা বৃষ্টির কারণে এই ৫ টি জেলায় পাহাড় ও টিলা ধ্বসের প্রচণ্ড ঝুঁকি থাকবে। পাহাড়ের ঢালে কিংবা পাহাড়ের উপরে বসবাস করা মানুষের নিরাপদ স্থানে সরিয়া নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।

