সোমবারের (৭ জুলাই, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ সোমবার (৭ ই জুলাই, ২০২৫) দুপুর ২ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের ৪ টি বিভাগের (খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ঢাকা) বেশিভাগ জেলার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ সারাদিনে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি:
চট্রগ্রাম বিভাগ: আজ সকাল থেকেই চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ সকাল থেকেই বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ সকাল থেকেই খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা রয়েছে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ সকাল থেকেই ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন, রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রাত ১২ টার মধ্যে।
ঢাকা শহরের উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বিশেষ করে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বিশেষ করে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ সোমবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে।
============================
বিশেষ দ্রষ্টব্য:
৯ ই জুলাই থেকে বৃষ্টির পরিমান কমে আসার সম্ভাবনা রয়েছে।
====================================
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের সর্বশেষ অবস্হা
আজ সোমবার (৭ ই জুলাই, ২০২৫) দুপুর ২ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের উপরে অবস্হান করছে। এই মৌসুমি লঘুচাপের কারণে বঙ্গোপসাগরের উপরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে যার কারণে বঙ্গোপসাগর থেকে জ্বলিয় বাষ্প-বাহী ঘন মেঘ বাংলাদেশের স্থল ভাগে প্রবেশ করে বরিশাল, খুলনা ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয়ে জেলাগুলোর উপর দিয়ে। এই মৌসুমি লঘুচাপের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে পর্যায়ক্রমে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

