একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের (৬ জুলাই, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 310k 12k

রবিবারের (৬ জুলাই, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

আজ রবিবার (৬ ই জুলাই, ২০২৫) সকাল ৬ টা বেজে ৪০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের ৬ টি বিভাগের (ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া) বেশিভাগ জেলার আকাশে মাঝারি থেকে ভারি ঘনত্বের মেঘে ঢাকা রয়েছে। আজ সকাল ৭ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা, বরিশাল, চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।



Related Post