একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের (৩০ শে জুন, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 645k 12k
সোমবারের (৩০ শে জুন, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ সোমবার (৩০ শে জুন, ২০২৫) সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপটি গত ৪৮ ঘন্টা ধরে প্রায় একই স্থানে (উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে) অবস্থান করে ঘূর্ণ্যমান সঞ্চরণশীল ঘন মেঘের সৃষ্টি করতেছে যে মেঘগুলো বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপরে প্রবেশ করতেছে। এই লঘু চাপের প্রভাবে আজ সোমবার দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই পূর্বাভাস আপডেট লেখার সময় বরিশাল (বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলা), খুলনা (যশোর, খুলনা, ও সাতক্ষীরা জেলার কোন-কোন উপজেলা) ও রংপুর (পন্বগড় ও ঠাগুরগাও জেলার কোন-কোন উপজেলা) বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল।
আজ সোমবার সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে। তবে অন্য ৫ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের বিভিন্ন জেলা ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমি লঘুচাপটির প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত বাংলাদেশের সকল বিভাগ ও জেলায় (পর্যায়ক্রমে) এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও আসাম রাজ্যের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবারও বাংলাদেশের মধ্যভাগের বিভাগ ও জেলাগুলো এবং ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের উত্তর দিকের বিভাগ ও জেলাগুলোর এবং ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


Related Post