একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের (১৮ ই জুন, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 357k 12k
বুধবারের (১৮ ই জুন, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের উপরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘু চাপটির কেন্দ্র আজ বুধবার পশ্চিমবঙ্গের উপরে (সকাল ৯ টা বেজে ১০ মিনিটের সময় বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত কোলকাতা শহরে অবস্হিত রাডার থেকে প্রাপ্ত অনুসারে) অবস্থান।

এখানে উল্লেখ যে লঘুচাপটির কেন্দ্র গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময়ও খুলনা বিভাগের যশোর জেলার উপরে অবস্থান করছিল। অর্থাৎ গত ২৪ ঘন্টায় লঘুচাপটি প্রায় স্থবির অবস্থায় থেকে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ ও ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর (চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, কোলকাতা) উপরে বৃষ্টি ঘটাচ্ছে। আশংকা করা যাচ্ছে যে লঘুচাপটি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় একই অবস্থায় অবস্থান করার। ফলে আশংকা করা যাচ্ছে যে এই লঘুচাপের ফলে আজ বুধবার থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে নিয়মিত ভাবে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে যে রকম ভাবে বৃষ্টি হচ্ছে গতকাল থেকে।

Related Post