মঙ্গলবারের (১৭ ই জুন, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের উপরে একটি মৌসুমি লঘু চাপের সৃষ্টি হয়েছে তার কেন্দ্র অবস্থান করতেছে খুলনা বিভাগের উপরে (সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের সময় বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র অনুসারে)। এই লঘুচাপের ফলে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে নিয়মিত ভাবে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আজ মঙ্গলবার প্রায় সারাদিন বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, চট্রগ্রাম ও ঢাকা বিভাগের বেশি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

