একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

ঈদের পরের দিনের (রবিবার, ৮ ই জুন, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।

Blog Image
Email : 259k 12k
ঈদের পরের দিনের (রবিবার, ৮ ই জুন, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
প্রবাদে আছে সকাল বেলার সূর্য দেখে অনুমান করা যায় দিনটা কেমন হবে। কানাডায় বসে যেহেতু প্রত্যক্ষ ভাবে ঈদের পরের দিনের বাংলাদেশের আকাশ দেখার সুযোগ নাই তাই জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহের সাহায্য নিতে হলও। আজ সকাল ৮ টা বেজে ৫০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্রের মানচিত্রে চট্রগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬ টি বিভাগের আকাশ সম্পূর্ণ মেঘ মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। ফলে আশংকা করা যাচ্ছে আজ রবিবার থেকে বাংলাদেশের দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে। সেই সাথে দেশের চট্রগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬ টি বিভাগ বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে। আরও সহজ করে বলতে হয় যে চট্রগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬ টি বিভাগের জেলাগুলোর উপরে দিনের বেশিভাগ সময় খুবই রৌদ্দজ্জল অবস্থা বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী বুধবার (১১ ই জুন) পর্যন্ত।


Related Post