একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার (জুন ৩, ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 257k 12k

মঙ্গলবার (জুন ৩, ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত পূর্বাভাস


আজ মঙ্গলবার ভোর ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় (ভোর ৫ টা বেজে ৩০ মিনিট) ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার উপরে বৃষ্টি চলছে। এই বৃষ্টি উত্তর-পশ্চিম দিক্ষ থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে এবং সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে চট্রগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 


ঢাকা, সিলেট, ময়মনিসংহ, বরিশাল, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে চলমান বৃষ্টি সকাল ৮ টার মধ্যে থেমে যারওয়ার সম্ভানা রয়েছে। তবে সিলে বিভাগের সুনামগন্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকায় দুপুরের পূর্বে আবারও বৃষ্টি হতে পারে। 


বিশেষ দ্রষ্টব্য: আজ দিনের বেলা দেশের পশ্চিম দিকের বিভাগগুলোর উপরে অপেক্ষাকৃত রৌদ্দজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভানা রয়েছে। 


Related Post