রবিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে যে বজ্র-বৃষ্টি হচ্ছে তা কমপক্ষে রাত ৩ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। সম্ভাবনা আছে সকাল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আগামীকাল সোমবার সারাদিন চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে আবারও ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে যে বজ্র-বৃষ্টি হচ্ছে তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রমের।
সিলেট বিভাগ: আজ রাত ২ টার পর থেকে আগামীকাল সোমবার দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে আবারও ভারি থেকে খুবই ভারি বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আশংকা করা যাচ্ছে আগামীকাল সোমবার সারাদিন সিলেট বিভাগের সকল জেলার উপরে আবারও ভারি থেকে খুবই ভারি বৃষ্টির।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকায় যে বজ্র-বৃষ্টি হচ্ছে তা কমপক্ষে রাত ৩ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে উত্তর দিকের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপরে আজ রাতে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: তবে উত্তর দিকের জয়পুরহাট ও বগুড়া জেলার উপরে আজ রাতে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

