একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২১ শে মে, ২০২৫): রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 909k 12k
বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২১ শে মে, ২০২৫): রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ বুধবার (২১ শে মে, ২০২৫) দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। কমপক্ষে ৩০ টির বেশি জেলায় জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
রংপুর বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে]
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাপাইনাবগন্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ [সম্ভব্য সময় বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে]
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, জামালপুর, নেত্রকোনা [সম্ভব্য সময় বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে]
সিলেট বিভাগ: ইতিমধ্যেই বৃষ্টি চলতেছে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে। সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার মধ্যে [সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে]
ঢাকা বিভাগ: গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা [সম্ভব্য সময় দুপুর ৩ টা পর থেকে রাত ১২ টার মধ্যে]
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলা [সম্ভব্য সময় দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে] এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার [সম্ভব্য সময় বিকেল ৫ পর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে]
বরিশাল বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময় দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে]
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর [সম্ভব্য সময় দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে]



Related Post