একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবার (ফেব্রুয়ারি ১৪, ২০২৪) ও বৃহঃপতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ২ টা থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে

Blog Image
Email : 4764k 12k

বুধবার (ফেব্রুয়ারি ১৪, ২০২৪) ও বৃহঃপতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বুধবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার দুপুর ২ টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃঃপতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময়কার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে রাজশাহী ও দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে খুলনা ও রংপুর বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনিসংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার উপরে এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলা ও ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ও গাজীপুর জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া জেলার উপরে। মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার উপরেও। এই সকল জেলার উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাত পূর্বাভাস:

আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দিনাজপুর, রংপুর, জেলার উপরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টার মেঘের চিত্র।

শিলাবৃষ্টি পূর্বাভাস:

আগামী ২৪ ঘন্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল বৃহঃপতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।


আজকের দৈনন্দিন সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল সকালের শৈত্যপ্রবাহ আপডেট

আজ বুধবার (ফেব্রুয়ারি ১৪, ২০২৪) পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস

আজ বুধবার দুপুর ২ টার পর থেকে পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ জেলার উপরে বৃষ্টি শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ-পরগনা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার দুপুর ২ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে।

 

Related Post