একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে/আরব সাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা (আপডেট: ৩,ক্টো অবর ২০, ২০২৩)

Blog Image
Email : 45934k 12k

বঙ্গোপসাগরে/আরব সাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা

(আপডেট: ৩,অক্টোবর ২০, ২০২৩)

আজ ২০ ই অক্টোবর কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে আরব সাগরে একটি নিম্নচপা সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে ঘুর্নিঝড়ে পরিনত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘুর্নিঝড়টির নাম হবে তেজ।

আজ ২০ ই অক্টোবর কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে দক্ষিন ও দক্ষিন-পশ্চিম বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি আগামী ৩ দিনে (২৪ শে অক্টোবরের মধ্যে) নিম্নচাপে পরিনত হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। বঙ্গপোসাগরে সৃস্টিহওয়া লঘুচাপটি আগামী ৩ দিনে উত্তর-পশ্চিম দিকে ভারতের উড়িশা রাজ্যের উপকূলের দিকে অগ্রস হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ শে অক্টোবরের পর থেকে নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা রাজ্যের উপকূল ঘেষে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ২০ অক্টোবরের পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে আগামী ২৭ শে অক্টোবর সকাল ৬ টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল ভিবাগের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে।

ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম (ECMWF Integrated Forecasting System) নামক আবহাওয়া মডেলের (ECMWF Integrated Forecasting System) অনুসারে আগামী ২৭ শে অক্টোবর সকাল ৬ টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে।

আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (Global Forecast System) নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে আগামী ২৫ শে অক্টোবর সকাল বিকেল এর পর থেকে বাংলাদেশের বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলের উপর দিয়ে লঘুচাপ স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের (ECMWF Integrated Forecasting System) পূর্বাভাস অনুসারে সাম্ভব্য লঘুচাপ টির কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে সাম্ভব্য লঘুচাপটির কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।


বিশেষ দ্রষ্টব্য: বঙ্গোপসাগরে সম্ভব্য যে লঘুচাপটি সৃষ্টির সম্ভাবনা নির্দেশ-করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো তা নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না কিংবা নিম্নচাপ হিসাবে কতটুকু শক্তিশালি হবে, কোন স্থান দিয়ে উপকূলে আঘাত করবে তা নির্ভর করবে আরব সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘুর্নঝড়টির বৈশিষ্ট্যের উপর। ফলে অক্টোবর মাসের ২১ তারিখের পূর্বে বলা সম্ভব্য না যে সম্ভব্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না।

আজ ২০ অক্টোবর থেকে আগামী ২৩ শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post