একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহঃপতিবারের (অক্টোবর ১৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 79166k 12k

বৃহঃপতিবারের (অক্টোবর ১৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আজ ১৯ ই অক্টোবর বৃহঃপতিবার সকাল ১০ টা বেজের ৪০ মিনিটে জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশের আকাশ মেঘমুক্ত।

ইতিমধ্যেই মৌসুমি বায়ু পুরোপুরি বাংলাদেশের স্থল ভাগ ত্যাগ করেছে। আজ ১৯ ই অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করছে যার কারণে মেঘ মুক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পুরো দেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করার কারণে বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপরে থেকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্র ও গরম বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপরে প্রবাহিত হতে পারিতেছে না।

আজ সকাল ১১ টার সময় বাংলাদেশের উপর বায়ুর গড় আর্দ্রতা ছিলও ৩০ থেকে ৫০ %। যে কারণে দেশের বেশিভাগ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রীর উপরে পৌঁছালেও মানুষের শরীরের উপরে সেই তাপের প্রভাব অনুভূত হচ্ছে না।

ভূ-পৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলে বায়ুর উচ্চ চাপে দিনের বেলা কোন মেঘের সৃষ্টি হতে পড়তেছে না ফলে সূর্য থেকে আগত সকল তাপ পৃথিবী পৃষ্ঠে পতিত হয়ে ভূ-পৃষ্ঠের উপরের বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। একই উচ্চ বায়ু চাপের কারণে আকাশ মেঘ মুক্ত থাকায় রাতের বেলা ভু-পৃষ্ঠের উপরকার তাপ আবারও বায়ুমণ্ডলের উপরের স্তরে ফিরে যাচ্ছে যার কারণে রাতের তাপমাত্রা দ্রুত কমে গিয়ে শীত অনুভূত হচ্ছে গত সোমবার থেকে। আজ বৃহঃপতিবারও বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ-মুক্ত থাকবে ও সারাদিন রৌদ্রৌজ্জল অবস্থা বিরাজ করবে।

আজ সকাল ১১ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ দিনের অবশিষ্ট সময়ে বাংলাদেশের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

আগামীকাল শুক্রবারও বাংলাদেশের সকল জেলার আবহাওয়া আজ বৃহঃপতিবারের মতো থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামীকালও বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নাই।

ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [সকাল ১১ টা বেজে ২৫ মিনিট]


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বৃহঃপতিবার পশ্চিমবঙ্গের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (সকাল ১১ টা) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (সকাল ১১ টা) মেঘের চিত্র বাংলাদেশের উপর

Related Post